চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- ডেস্ক রিপোর্ট:
- 28 Jun, 2026
চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
রবিবার সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরজুড়ে এ কার্যক্রম শুরু হয়। নগরীর চসিক জেনারেল হাসপাতালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে ৫ লাখ ৬২ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের জন্য চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র ও ইপিআই কেন্দ্রগুলোতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকি কমাতে মা-বাবা ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯৬ হাজার ৭৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪৬ হাজার ৯০ জন শিশুসহ মোট ৮ লাখ ৪২ হাজার ১৬৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় জেলার ১৭টি স্থায়ী ও ৪ হাজার ৮০০টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪১টি স্থায়ী এবং ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

