এনসিটিতে বিদেশী অপারেটর নিয়োগ ইস্যুতে আবার উত্তপ্ত
- ডেস্ক রিপোর্ট:
- 10 Jun, 2026
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটিতে বিদেশী অপারেটর নিয়োগ ইস্যুতে আবার উত্তপ্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর।
নৌপরিবহন
মন্ত্রণালয় কর্তৃক একই দিনে পরস্পরবিরোধী দুটি চিঠি জারির প্রতিবাদে এবং
ডিপি ওয়ার্ল্ডসহ বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার প্রক্রিয়া অবিলম্বে
বন্ধ করার দাবিতে শ্রমিক সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ - স্কপ।
বুধবার (১০ জুন) সকালে নগরীর লালদিঘী চত্ত্বরে এই সমাবেশ করে তারা। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে দেয়া দুই চিঠিকে ইজারা দেওয়ার গোপন পাঁয়তারা হিসেবে আখ্যায়িত করে স্কপ নেতারা বলেন, ইন্টেরিয়াম সরকার বিদেশিদের হাতে তুলে দিতে চাইলেও আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হয়েছিল।
এখন আবারো ইজারা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। যা কোনভাবেই মেনে নেবেনা শ্রমিক কর্মচারীরা। এনসিটিসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
পরে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে স্কপ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, স্কপ চট্টগ্রাম জেলার সমন্বয়ক এস. কে. খোদা তোতন, স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান, ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি খোরশেদুল আলম, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সহ অন্যান্যরা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

