বাকলিয়ায় শিশু ধর্ষণ: চার্জ গঠন মঙ্গলবার
- ডেস্ক রিপোর্ট:
- 08 Jun, 2026
চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছে আদালত।
আগামীকাল মঙ্গলবার চার্জগঠনে শুনানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর মাহমুদ উল আলম চৌধুরী ।
কড়া নিরাপত্তা ব্যবস্থায় অভিযুক্ত আসামী মনির হোসেনকে সকালে আদালতে তোলা হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয়।
এর আগে গত চার জুন তের দিনের মধ্যে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। সেই চার্জশীটের আনীত অভিযোগ আমলে নিয়েছে পুলিশ।আগামীকাল চার্জ গঠন শুনানির দিন ধার্য করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমা।
দ্রুততার সাথে এ ধর্ষনের ঘটনার বিচারকাজ সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি।
এদিকে, আসামীর আইনজীবি না থাকায় স্টেট ডিফেন্স আইনজীবি নিয়োগ দিয়েছেন আদালত।
গত ২১ শে মে বিকালে বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী শিশুটির বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাসা ফাঁকা থাকার সুযোগ নেয় মনির হোসেন। কৌশলে শিশুটির ওপর নির্যাতন চালায় সে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনিরকে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো পুরো এলাকা।
ঘটনার পরদিন মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এছাড়া পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেয়ার ঘটনায় অপর আরও একটি মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

