চট্টগ্রাম বন্দর নিয়ে দেশী-বিদেশী গভীর ষড়যন্ত্র চলছে-অভিযোগ করেছে স্কপ
- ডেস্ক রিপোর্ট:
- 21 May, 2026
চট্টগ্রাম বন্দর নিয়ে দেশী-বিদেশী গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ।
তাদের অভিযোগ,আগে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি ডিপি ওয়াল্ড নামে একটি বিদেশী প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার চেষ্টা করা হয়। এখন নতুন করে চট্টগ্রাম বন্দরের সিসিটি, জিসিটি, ওভারফ্লো ইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশীদের কাছে ইজারা দেয়ার চক্রান্ত চলছে।
দেশের অর্থনীতির লাইফ লাইন হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দর নিয়ে যে কোন
ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে স্কপ রুখে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছে। বন্দর নিয়ে
ষড়যন্ত্র রুখতে স্কপ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
দুপুরে
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে স্কপ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা
হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-টিইউসি নেতা তপন দত্ত,
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ও সাবেক সিবিএ নেতা নুরুল্লা
বাহার, স্কপ নেতা এসএক খোদা তোতনসহ বন্দর শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ
সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম বন্দরের যেসব টার্মিনাল বিদেশীদের হাতে
তুলে দেয়ার চেষ্টা চলছে সেসব টার্মিনাল বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত।
এসব টার্মিনালের মাধ্যমে দেশের আমদানী রফতানীর প্রায় ৮০শতাংশই পরিবাহিত
হচ্ছে। বাংলাদেশের কৌশলগত সম্পদ বিদেশী কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেয়া
হলে রাষ্ট্র অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে, জ¦ালানি ও অবকাঠামোখান
ঝুঁকিতে পড়বে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চট্টগ্রাম বন্দর একটি কেপিআই
(কী পয়েন্ট ইনস্টোলেশন-১)। বন্দরের পাশে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান
কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গুরুত্বপুর্ন স্থাপনা এবং
চট্টগ্রাম বিমান বন্দর অবস্থিত। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ও পরিচালনা
প্রশ্ন শুধু ব্যবসা বা মুনাফার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা ও
সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত বলে নেতৃবৃন্দ জানান।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপের পক্ষ থেকে বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশীদের ইজারা দেয়ার বিষয়টি জাতীয় স্বার্থ বিরোধী হিসাবে দাবি করে এর বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ, শ্রমিক কর্মচারী, বুদ্ধিজীবি, রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

