:

স্লোগানে স্লোগানে বিদায় জানানো হলো বর্ষীয়ান রাজনৈতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে

top-news

স্লোগানে স্লোগানে বিদায় জানানো হলো  বর্ষীয়ান রাজনৈতিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ১০টা থেকে জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জড়ো হতে থাকেন।জানাজা শেষ হতেই মরদেহ নিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্সে।

মাঠের চারপাশ থেকে হাজারো সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন। তার কণ্ঠে ওঠে ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান। নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন।

এসময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়।

জানাজায় চট্টগ্রামের মেয়র ডা শাহাদাত হোসেন, জামায়াত নেতা ডাঃ ফজলুল হক, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি পেশার মানুষ, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটির মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জানাজায় বর্ষিয়ান এই রাজনৈতিকের মৃত্যুতে নগরবাসীর এবং প্রধানমন্ত্রীর পক্ষ  থেকে প্রকাশ করেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে মোশাররফ হোসেনের জন্ম। তার বাবা এস রহমান ষাটের দশকে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। দেশভাগের পর তিনি কলকাতা চট্টগ্রামে চলে আসেন এবং ‘ওরিয়েন্ট বিল্ডার্স কর্পোরেশন’ নামে একটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন।

মোশাররফ হোসেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে তিনি। লাহোরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ছয় দফা আন্দোলনে সম্পৃক্ত হন। সে সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।

লাহোর থেকে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এই মুক্তিযোদ্ধা ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *