:

হাটহাজারীতে ভূমি প্রতিমন্ত্রীর ৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

top-news

​চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায়  সরকারের বহুমুখী উন্নয়ন প্রকল্পের ৮ টি প্রকল্পের উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আজ (মঙ্গলবার) দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন  সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই, ড্রেন নির্মাণ ও ব্রিজসহ জনগুরুত্বপূর্ণ ৮ টি  অবকাঠামোর উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ। এগিয়ে যাচ্ছে। 

গ্রামীণ জনপদকে শহরের সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই ৮টি প্রকল্প বাস্তবায়নের ফলে হাটহাজারীবাসীর যাতায়াত কষ্ট লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।"

​তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে হাটহাজারীর প্রতিটি কোণ আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *