চট্টগ্রামে চামড়া ব্যবাসয়ীদের সংবাদ সম্মেলন
- ডেস্ক রিপোর্ট:
- 09 May, 2026
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংকট, ন্যায্যমূল্য এবং চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যেগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প চামড়া খাত গত কয়েক বছর ধরে নানা সংকটে জর্জরিত।
ট্যানারি মালিকদের সঙ্গে আস্থার সংকট, লবণের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং ধারাবাহিক লোকসানের কারণে কাঁচা চামড়া ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন।
আজ দুপুরে নগরীর আতুরার ডিপো এলাকায় সংগঠনের কাযালয়ে এটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম থেকে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। বিগত বছরগুলোতে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যানারি মালিক সমিতি কাঁচা ও ব্লু চামড়া রপ্তানির আশ্বাস দিয়ে আড়ৎদারদের বেশি দামে চামড়া কিনতে উৎসাহিত করে।
কিন্তু কোরবানির পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আড়ৎদাররা ট্যানারি মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত প্রতি চামড়ার দাম এক হাজার থেকে বারোশ টাকা ঘোষণা করা হলেও পরে ট্যানারি মালিকরা মাত্র পাঁচশ থেকে ছয়শ টাকায় চামড়া কিনতে চান। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েন।
কম দামে চামড়া বিক্রি করার পরও অনেক ট্যানারি মালিক পাওনা টাকা পরিশোধ করেননি বলে দাবি করা হয়। #
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

