চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪
- ডেস্ক রিপোর্ট:
- 09 May, 2026
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারীসহ ৪জন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা বেগমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকায়। তার স্বামীর নাম বদিউল আলম। এছাড়া দুর্ঘটনায় নিহত অন্য ৩ জনসহ আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
উদ্ধার কর্মিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

