:

চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে এসে যুবক খুন

top-news

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হাসান রাজু নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্য রাতে  রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এই নৃশংস ঘটনা ঘটে। এ সময় গুলিতে রেশমি আক্তার  নামে ১২ বছর বয়সী  এক শিশুও আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। কয়েক দিন আগে তিনি রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫-৬ জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা শিশু রেশমি গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বোন রুমা আক্তার দাবি করেছেন, রাজু পেশায় দিনমজুর ছিলেন এবং তার সাথে কারো কোনো বিরোধ ছিল না।

তবে পুলিশ ও স্থানীয় সূত্র ভিন্ন তথ্য দিচ্ছে। জানা গেছে, গত ২৬ এপ্রিল রাউজানে যুবদল কর্মী নাসির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের তালিকায় রাজুর নাম ছিল।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, হত্যাকান্ডের কারণ পুলিশ খতিয়ে দেখছে। নিজেদের বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *