:

চট্টগ্রামের হালিশহর থেকে ছাত্রলীগের ১৪ নেতা-কর্মি গ্রেফতার

top-news

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

গতরাতে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের এক সংগঠকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, এটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না, বরং একটি গোপন বৈঠক, যেখানে সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। সিএমপির গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কিছু সদস্য গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছিল।

সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা তৈরীর চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *