:

জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিনটি জাহাজ

top-news

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তিনটি  জাহাজ।

এর মধ্যে ৩৪ হাজার ৬৬৭ মেট্রিক টনের বেশি জেট ফুয়েল নিয়ে চীন থেকে আসা ‘শিং তং ৭৯৯’ নামের ১৮২ দশমিক ৫ মিটার লম্বা জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

এ ছাড়া ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে অবস্থান করছে। এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামক একটি ট্যাংকার।

স্থানীয় এজেন্ট জানায়, চীনের পতাকাবাহী জাহাজটি জেট ফুয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটি থেকে লাইটারিং জাহাজের মাধ্যমে কিছু জ¦ালানি খালসের পর বন্দরের জেটিতে ২/১দিনের মধ্যে বার্থিং করা হবে।

এর আগে ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল।

আগেরদিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’।

বন্দর ও বিপিসি কর্মকর্তারা জানান, পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। লাইটারিং ও ডলফিন জেটিতে তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খালাস করা হচ্ছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *