:

সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে-নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

top-news


সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে  বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুিরং কন্টেইনার টার্মিনাল এনসিটির ৫টি জেটি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দর ঘুরে দেখেন নৌপরিবহন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটা ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই, সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে।’

মন্ত্রী বলেন, কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।’

সফরকালে বন্দর কার্যক্রম ঘুরে দেখে বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘এর মধ্যে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্ত্রী সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য যে খাতগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর চট্টগ্রাম বন্দর সেই গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি।’

দেশের অর্থনীতি গতিশীলতার স্বার্থে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সরকার কাজ করবে বলে জানান নৌপরিহণমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশ ও জনগনের স্বার্থ অক্ষুন্ন রেখে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি বিদেশীদের দেয়ার বিষয়ে সরকার বিবেচনা করবে। পাশাপাশি তাঁর মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অনিয়মও তদন্ত হচ্ছে বলে জানান মন্ত্রী।  

এসময় বন্দর চেয়ারম্যানসহ বন্দরের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *