:

চট্টগ্রামে ঈদ আয়োজনে নিরাপত্তায় র‍্যাব

top-news


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামে ঈদের প্রধান জামাতগুলোকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র‍্যাব সদস্য, পাশাপাশি জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

বৃহস্পতিবার দুপুরে নগরীর জামিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‍্যাব -৭'এর  অধিনায়ক লে: কর্ণেল মো. হাফিজুর রহমান।  
 

তিনি বলেন, ময়দানসহ প্রধান জামাতের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও বস্তু শনাক্তে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তিও।

র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আগাম গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
নগরবাসীকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে র‍্যাব বলছে, সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।#

হাসান ফেরদৌস
চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *