যাকাত ধনী-গরিবের মধ্যে সোহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে--শিল্পপতি খলিলুর রহমান
- ডেস্ক রিপোর্ট:
- 14 Mar, 2026
আল্লাহ ধনী-গরীবের পার্থক্য দূর করে একটি অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং ধনী-গরীবের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য যাকাতের প্রচলন করেছেন বললেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট খলিলুর রহমান।
তিনি আরো বলেন ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।
চট্টগ্রামের পটিয়া উপজেলার সাইদাঁইর, জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ,আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের ১০ হাজার হত দরিদ্র নারী–পুরুষদের কেডিএস গ্রুপের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
শুক্রবার বিকেলে জিরি ইউনিয়নের সাইদাঁইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা জাহান ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান নিজে উপস্থিত থেকে ১০ হাজার হত দরিদ্র নারী–পুরুষদের মাঝে চাল বিতরণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, ফজলে ওয়ালী আহম্মেদ তামজীদ, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

