:

সীতাকুন্ডের জঙ্গল সলিমপু: অস্ত্র-বিস্ফোরকসহ উদ্ধারের ঘটনায় তিনটি মামলা

top-news

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে অবৈধ অস্ত্র-বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে সীতাকুনন্ড থানায় মামলা তিনটি করেন পুলিশ আর র‌্যাব-৭ এর সদস্যরা। এদিকে সোমবারের অভিযানে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে আইন শৃংখলা বাহিনী। বলছে, আটক করা হয়েছে ২২জনকে। 

সোমবার দিনভর আইন শৃংখলা বাহিনীর সাড়ে তিন হাজারের বেশিী ভোর থেকে প্রায় ৯ ঘন্টার বেশি ষাড়াশি অভিযান চালায় সন্ত্রাসী ও ভূমিদস্যুদের অভয়রাণ্য  জঙ্গল সলিমপুরে।  অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির ৫৭টি পাইপ, ৬১টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এছাড়া ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব।

র‌্যাব-৭, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলছে, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় প্রবেশ করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। তবুও অভিযান চালিয়ে বিস্ফোরকসহ বিভিন্ন অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

অভিযানে শীর্ষ সন্ত্রাসীরা আটক না হলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন  চট্টগ্রামের বিভাগীয় কমিশনার  ড. মো. জিয়াউদ্দীন।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড, অবৈধ অস্ত্র মজুদ, পাহাড় কেটে প্লট বিক্রিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে র‌্যাব-৭ এর উপপরিচালক সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন।# 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *