:

চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও মাইক্রোবাসসহ আটক ৩ জন

top-news

চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস  ও মাইক্রোবাসের ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

ভোররাতে  চন্দনাইশ আবদুল বারিহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খাঁন জানান, ভোর রাতে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করার পর তাদের থানায় হস্তান্তর করা হয়। টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সেনাবাহিনীর সদস্যরা মাইক্রোবাসসহ ১০ লাখ ৪৯ হাজার টাকা আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।  জব্দ করা টাকার বিষয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি।

এ বিষয়ে মিজানুল হক চৌধুরী জানান, টাকাগুলো আংশিক আমার নির্বাচনি খরচ এবং বাকিগুলো তার ব্যক্তিগত টাকা। এখানে অবৈধ কিছুই নাই। 

বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের আসেন মিজানুল হক চৌধুরী। তিনি ছিলেন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক, পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এ আসনে ধানের শীষ প্রাীকে নির্বাচন করছেন আওয়ামীলীগের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। ছাতা প্রতীকে মিজানুলের মূল প্রতিদ্বন্দ্বী এলডিপির কর্নেল অলি আহমেদের ছেলে মো. ওমর ফারুক।

২০০৮ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন মিজানুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *