:

মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪

top-news

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-সিএনজি অটোরিকশা গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে ৪ জন।নিহত একজনের নাম খাদেজা আক্তার (১৬) সেই স্থানীয় যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।  

আজ বুধবার সকাল১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা গাড়িকে ধাক্কাদিয়ে  ট্রাক পুকুরে পড়ে যায়। এসময় সড়ক পারপারের সময় ২ পথচারী নিহত হয়। সিএনজি গাড়িতে থাকা ৪ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ হতাহাতেদর উদ্ধার করে। 

সড়ক দুর্ঘটনায় পর থেকে মহাসড়কের দুই লেইনে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *