জাটকা নিধন বন্ধে নৌবাহিনীর অভিযান: সোয়া ৫শ' কোটি টাকা মূল্যের অবৈধ জাল উদ্ধার
- ডেস্ক রিপোর্ট:
- 14 May, 2026
‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’ কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ৭১৬ টি অভিযানে ৫১৭ কোটি ৪৪ লক্ষ ৪২ হাজার ৭১০ টাকা মূল্যের প্রায় ০৩ কোটি ৪৪ লক্ষ ৪৫ হাজার ৭৪৫ মিটার অবৈধ জাল জব্দ করেছে।
চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ ০৯টি জেলায় এসব অভিযান চালানো হয়েছে। এসময় নৌবাহিনী কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতার জাল এবং বাধা জালসহ বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে।
পাশাপাশি বেহুন্দি জাল, টং জাল ও চায়না রিংসহ সর্বমোট ৮৮২ টি নিষিদ্ধ জাল এবং ৩৭ কেজি জাটকা জব্দ করা হয়েছে বলে বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নৌবাহীনি এসব অভিযানের সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বৈধ উপায়ে মাছ আহরণ, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জেলেদে উদ্বুদ্ধ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বাস্তবায়নে সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গত ১৫ এপ্রিল ২০২৬ হতে বঙ্গোপসাগরে নৌবাহিনীর ০৩টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে এবং জাহাজ, বোট ও ক্রাফটের মাধ্যমে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সমুদ্র সম্পদ রক্ষায় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি (Air Surveillance) অব্যাহত রাখা হয়েছে।
গভীর সমুদ্রে অবৈধ মৎস্য শিকারিদের অনুপ্রবেশ প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছে। সাগরে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যক্রম’ আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ ও দেশের সামগ্রিক মৎস্যসম্পদ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী ‘জাতীয় মৎস্য পুরস্কার-২০২৫’ অর্জন করে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

