দেশে এপ্রিল-মে মাসের জ্বালানি মজুত আছে- জ্বালানি প্রতিমন্ত্রী
- ডেস্ক রিপোর্ট:
- 17 Apr, 2026
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানী আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুদ রয়েছে। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানী মজুদ রয়েছে। সেই সাথে বিভিন্ন উৎস থেকেও জ্বালানী সংগ্রহের চেষ্টা করছে সরকার। জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
পরিশোধিত জ্বালানি তেল সরবরাহও বাড়ানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের রাষ্ট্রায়াত্ব জ্বলানি তেলের প্রধান পরিশোধনাগার ইষ্টার্ণ রিফাইনারীতে ২০২৯ সাল থেকে দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলে জানান জ্বালানী প্রতিমন্ত্রী। দেশের জ¦ালানি সংকট মোকেবালার পাশাপাশি শিল্প ও কৃষিকে গুরুত্ব কাজ করছে বলেও জানান তিনি ।
এর আগে গত ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছিলেন, বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না। দেশে ডিজেল রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন রয়েছে ৩১ হাজার ৮২১ টন। পেট্রোল রয়েছে ১৮ হাজার ২১ টন ও ফার্নেস ওয়েল রয়েছে ৭৭ হাজার ৫৪৬ টন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

