চট্টগ্রাম বন্দরে অকটেন নিয়ে ভীড়লো আরো একটি জাহাজ
- ডেস্ক রিপোর্ট:
- 09 Apr, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে এবার ২৬ হাজার মে.টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভীড়েছে এমটি সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজ।
দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নৌসীমানায় পৌঁছায়। জাহাজটি মালয়েশিয়া থেকে অকটেন অকটেন নিয়ে আসে।
এটির সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভিটল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, জাহাজে আসা অকটেন খালাসের দায়িত্ব পালন করছে রাষ্ট্রায়াত্ত্ব জ্বালানি তেল বিপননকারী সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
বিপিসি বলছে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। জাহাজটি থেকে দ্রুততার সাথে জ্বালানি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশে অকটেনের মজুত ছিল ১০ হাজার ৫২৬ টন। মার্চে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ১ হাজার ২২২ টন।
২০২৪-২৫ অর্থবছরে দেশে অকটেন বিক্রী হয় ৪লাখ ১৫ হাজার টন। এর প্রায় অর্ধেকে দেশে উৎপাদন হলেও গড়ে প্রতিবছর অন্তত: ২লাখ টন অকটেন আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের করণে ফিলিং স্টেশনে সরবরাহ কিছুটা কমে যায়।
এতে জ্বালানি তেলর তীব্র সংকট তৈরি হয়।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

