হরমুজ প্রণালী অতিক্রম করছে বাংলাদেশী জাহাজ জয়যাত্রা
- ডেস্ক রিপোর্ট:
- 08 Apr, 2026
মধ্যপ্রাচ্যে
যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি
বাংলার জয়যাত্রা’ অবশেষে মুক্ত হয়েছে। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর ৩১ জন
নাবিকসহ জাহাজটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলে
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসপির সুত্রে জানা
গেছে।
গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজটি। এরপর ইরান-ইসরায়েল সংঘাত
শুরু হলে নিরাপত্তার স্বার্থে জাহাজটি হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে।
বিএসসি জাহাজটিকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
নিলেও প্রতিকূল পরিস্থিতিতে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিএসসির
ব্যবস্থাপনা পরিচালক কমডোর আবদুল মালেক।
সৌদি আরবের রাস আল খাইর
বন্দর থেকে জাহাজটিতে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়। দুপুর ১২টায়
জাহাজটির অবস্থান ছিল দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিল। ঘন্টায় ঘণ্টায় ৮
দশমিক ৩০ নটিক্যাল মাইল বেগে জাহাজটি চলাচল করছে। এটির পরবর্তী গন্তব্য
দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর।
বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল।
তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে আগের অবস্থানে ফিরে যেতে হয় জাহাজটিকে। যুদ্ধবিরতির পর এখন আবার যাত্রা শুরু করল জাহাজটি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

