নোঙ্গরে ৩৪হাজার মে.টন ডিজেল নিয়ে ভিড়েছে আরো একটি জাহাজ
- ডেস্ক রিপোর্ট:
- 04 Apr, 2026
চট্টগ্রাম বন্দরে বর্হি:নোঙ্গরে ৩৪হাজার মে.টন ডিজেল ভিড়েছে আরো একটি জাহাজ। এমটি শান গাং ফা জিয়ান নামের জাহাজটি ভোররাতে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে। এর আগে
শুক্রবার আসে ২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আরো আসে আরো একটি জাহাজ।
এদিকে, মিয়ানমারে পাচারকালে অভিযার চালিয়ে ৬হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে কোষ্টাগার্ড।
বন্দর কর্তৃপক্ষরে তথ্য অনুয়ায়ী যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার ৩৪ হাজার মে.টন ডিজেল নিয়ে শনিবার সকালে বাংলাদেশে এসেছে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের আরো একটি জাহাজ। চুক্তি অনুযায়ী তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এর আগে শুক্রবার দুপুরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসে আরো একটি জাহাজ। ওই জাহাজে তেলও সরবরাহ করেছে ইউনিপ্যাক।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)’র এ্যাসিট্যান্ট ম্যানেজার অসিকুল আযাদ জানান, চলতি এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। গত ৪দিনে দেশে এসেছে দুটি জাহাজ ।
এদিকে, কোষ্টগার্ড জানিয়েছে, সকালে চট্টগ্রাম বন্দরের বর্হি:নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। এসময় একটি ট্রলারও আটক করা হয়।
বিপিসির তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গত এক মাসে দেশে ১১টি জাহাজে এসেছে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ডিজেল, ২২ হাজার টন জেট ফুয়েল এবং ২৫ হাজার টন ফার্নেস তেল। সব মিলিয়ে জাহাজে এসেছে ৩ লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি। এর বাইরে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২ হাজার টন ডিজেল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

