:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

top-news

চট্টগ্রামেী ফৌজদারহাট স্টেশনের কাছেই  ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল পৌনে ৬টার দিকে চলন্ত ট্রেনে এই অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে ঢাকাগামী ট্রেনটির পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারে নি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানায় ফায়ার সার্ভিস। 

এদিকে চলন্ত ট্রেনে আগুন লাগার কারনে ঢাকা-চট্রগ্রাম রেলরুটের আপ লাইনে কিছুটা সময় ট্রেন চলাচল ব্যহত হলেও পরে স্বাভাবিক হয়।  রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত ট্রেনে আগুনের বিষয়টি   তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *