:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

top-news

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকা জুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি শনিবার নগরজুড়ে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পরিচালিত হবে।

দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

​উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন।

তাই মশার উপদ্রব নিয়ন্ত্রণে ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সিটি কর্পোরেশন একা নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি, দোকানপাট ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন হতে হবে। প্রতি শনিবার এই কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্নতার ব্যাপারে আরও উদ্বুদ্ধ করা হবে।

​অভিযান চলাকালে মেডিকেল কলেজের মেইন গেট, কে.বি. ফজলুল কাদের রোড এবং প্রবর্তক মোড় এলাকার ড্রেন পরিষ্কার করা হয় এবং মশক নিধনে লার্ভিসাইড ওষুধ ছিটানো হয়। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। নগরীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালিত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *